,

কর্মবিরতিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা

central-bank_97701নিজস্ব প্রতিবেদক : অষ্টম জাতীয় বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকের মর্যাদা ও এর কর্মকর্তাদের ধাপ অবনমনের প্রতিবাদে সপ্তাহব্যাপী দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

সকাল ১০টা থেকে তাদের কর্মবিরতি শুরু হয়েছে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ১৫ জানুয়ারি থেকে গণছুটি, পূর্ণ কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে কর্মকর্তারা।

তাদের কর্মসূচির ফলে ন্যাশনাল পেমেন্ট সুইচ, অটোমেটিক ক্লিয়ারিং হাউজের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এর ফলে অচল হয়ে পড়বে সবধরনের ব্যাংকিং লেনদেন।

গতকাল বুধবার এক সাধারণ সভায় এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, এক বা দুই ঘণ্টার সাময়িক কর্মবিরতি কর্মসূচিকে আমরা বলছি ‘গেট গেদারিং ও অবস্থান কর্মসূচি’। এ সময় সবাই কাজের বাইরে থাকবে। ফলে কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে। ১৪ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে পরদিন থেকে গণছুটি, পূর্ণ কর্মবিরতিসহ নানা কর্মসূচি দেওয়া হবে।

জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গেজেটে বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ/কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদায় পৃথকভাবে উল্লেখকরণ, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ পদকে জাতীয় বেতন স্কেল-এ প্রথম গ্রেডে উন্নীতকরণ এবং অন্য পদগুলোর বেতন গ্রেড ক্যাডার সার্ভিসের পদবিন্যাস অনুযায়ী নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকে যোগদানকারী সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডের পরিবর্তে ক্যাডার সার্ভিস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো অষ্টম গ্রেডে নির্ধারণের দাবিও জানিয়ে আসছেন তারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর