,

মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় বার্সার

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোলে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। কোপা দেল রে’র ষোলোর প্রথম লেগে এই জয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে থাকল কাতালানদের। এস্পানিওল ম্যাচে বেশ ক’টি হলুদ কার্ড পেয়ে এক পর্যায়ে নয় জনের দলে পরিণত হয়। অবশ্য তার আগেই বার্সা ৩-১ গোলে এগিয়ে ছিল।

2016_01_07_11_31_09_voBbD0rPnLFuJeCxL46X4N7XIxFWPp_originalবার্সেলোনায় ১১ দিনের ব্যবধানে তৃতীয় ডার্বি হতে যাচ্ছে। এর আগে লিগের ম্যাচে গত শনিবার দুদল গোলশূন্য ড্র করে। আর কোপা দেল রে’র দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে আগামী বুধবার। সেদিক থেকে বছরের প্রথম লিগ ম্যাচ ড্রয়ের পর এটি যেন বার্সার জন্য প্রতিশোধের মিশনই ছিল। সেই মিশনে বড় জয় নিয়েই ঘরে ফিরল কাতালানরা।

ফিলিপ সাইসেডোর গোলে নয় মিনিটে এস্পানিওল শুরুতেই এগিয়ে যায়। ১৩ মিনিটে মেসি সমতা ফেরান। প্রথমার্ধেই ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রিকিক থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন তারকা। ইনজুরি কাটিয়ে ফেরার পর মেসি ১৪ ম্যাচে করলেন ২১ গোল।

বার্সা দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে। ৪৯ মিনিটে জেরার্ড পিকে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন। আর দুই মিনিট বাকি থাকতেই দুর্দান্ত এক ভলি শটে ব্যবধান ৪-১ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই ম্যাচের মধ্য দিয়ে আর্দা তুরান ও অ্যালেক্সিস ভিদাল বার্সেলোনায় যোগ দেয়ার ছয় মাসের ব্যবধানে খেললেন প্রথম ম্যাচ।

ম্যাচে ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিযে যান হেমান পেরেজ। তিন মিনিটের ব্যবধানে একইভাবে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় এস্পানিওলের আরেক খেলোয়াড় দিয়পকে। দলটি নয় হলুদ কার্ড পায়। হলুদ কার্ড দেখানো হয়েছে বার্সার আক্রমণভাগের ত্রয়ী মেসি, নেইমার ও সুয়ারেজকেও।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ