বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজকে পিএসএল খেলতে দেবে না বিসিবি

news_img_97675স্পোর্টস ডেস্ক : বিশ্বক্রিকেটের নতুন বিস্ময় মুস্তাফিজুর রহমানের পাকিস্তান সুপার লিগে নাও খেলা হতে পারে। এখনো তাকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বলছে, সামনে বাংলাদেশের টানা খেলা থাকায় মুস্তাফিজকে পিএসএলে পাঠানো হবে না। এই বয়সে এত ধকল সে নিতে পারবে না।

বোর্ড আটকাতে চাইলেও তরুণ মুস্তাফিজ আন্তর্জাতিক এই লিগে খেলতে অপেক্ষায় আছেন। তার একান্ত ইচ্ছা, এই লিগে তিনি খেলবেন।

মুস্তাফিজের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ইচ্ছা থাকলেও বোর্ডের সিদ্ধান্ত সে মেনে নিচ্ছে। কারণ সে ভালো করেই জানে বিসিবি যা করবে তার এবং দেশের ভালোর জন্যই করবে।

মুস্তাফিজও কয়েকদিন আগে গণমাধ্যমে বলেছিলেন, বোর্ড যদি তাকে অনুমতি দেয়, তবেই খেলবেন।

বিসিবি সূত্রের খবর, অনেক আগে থেকেই মুস্তাফিজের খেলা নিয়ে আলোচনা চলছিল বোর্ডে। তার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হয়। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই লিগে লাহোর কুয়ালান্ডারসের হয়ে মাঠে নামার কথা মুস্তাফিজের। গোল্ড ক্যাটাগরি থেকে ৫০ হাজার ডলারে তাকে নেয় দলটি। একই দলে আছেন ক্রিস গেইল।

জাতীয় দলে অভিষেকের পর থেকে মুস্তাফিজ তিন ফরম্যাটের ক্রিকেটেই এক অপরিহার্য নাম। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে এই সম্পদকে ‘ক্লান্ত’ করতে চাচ্ছে না বাংলাদেশ।

‘আমরা বিষয়টি নিয়ে ফিজিওর পরামর্শ নেব। মূলত এশিয়া কাপ, বিশ্বকাপের আগে তাকে সতেজ রাখতেই এই সিদ্ধান্ত নিতে চাইছি। তার বয়স এখনো কম। এত কম বয়সে এত চাপ তার শরীর নিতে পারবে না।’ গতকাল মিরপুরে বসে বলেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবি চাইলে মুস্তাফিজকে আটকাতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে, তিনি যদি খেলতে না পারেন, তাহলে ৫০ হাজার ডলারের কী হবে? এই টাকা তো মুস্তাফিজের হাতছাড়া হবে।

সূত্র বলছে, বোর্ড প্রয়োজনে এই টাকা মুস্তাফিজকে দিতে প্রস্তুত। পুরোপুরি ৫০ হাজার ডলার না হলেও কিছু ‘কম-বেশি’ করে তাকে দেয়া হতে পারে।

আরেকটি সূত্র বলছে, মুস্তাফিজকে টুর্নামেন্টটির অর্ধেক খেলার অনুমতি দেয়া হতে পারে। সেক্ষেত্রে তিনি তিন-চারটি ম্যাচে মাঠে নামতে পারেন। তবে কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। আজকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান