,

আজও দেখা নেই আব্বাস-সোহেলের!

02_97465নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশে নেই ঢাকা মহানগর বিএনপির দুই শীর্ষ নেতা মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেল। অথচ এই সমাবেশের আয়োজন করেছে তাদের নেতৃত্বাধীন ঢাকা মহানগর বিএনপি।

মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকলেও ধারণা করা হয়েছিল আজকের জনসভায় যোগ দিতে পারেন তারা। কিন্তু দুজনের কেউ না থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার বেলা দুটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আত্মগোপনে চলে যান মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেল। এরপর থেকে সোহেলকে মাঝে মাঝে দেখা গেলেও মির্জা আব্বাসকে কোথাও দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ