,

এই সরকার অবৈধ, সংসদও অবৈধ : খালেদা জিয়া

2016_01_05_16_18_05_GGbQrPFKlJ0mcNSemPkTuWKTnqTMQ9_originalনিউজ ডেস্ক : নয়াপল্টনের জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এর সরকার অবৈধ, এই সংসদও অবৈধ’।

তিনি বলেন, ‘৫ জানুয়ারি আমরা কী দেখেছিলাম? সেই নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোট অংশ নিয়েছিল। ওই জোটে আওয়ামী লীগ ছাড়া বাকি সব পরগাছা। এরা ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ০৫ মিনিটে মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দিতে আসেন খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা ১০ মিনিটে জনসভা শুরু হয়।

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ জনসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

খালেদা জিয়া বলেন, ‘১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচনে। এরা যে ভোট ছাড়া নির্বাচিত হলো এদেরকে কীভাবে জনপ্রতিনিধি বলা হবে? এই সরকার অবৈধ, এই সংসদও তাই অবৈধ।’

জনসভা মঞ্চে উপস্থিত আছেন দলের ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক