বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে সক্রিয় এবং সতর্ক থাকার নির্দেশ খালেদা জিয়ার

2016_01_04_22_29_29_z695jRvF3yJTqLEPA92cR4EmUu8Pnf_originalনিউজ ডেস্ক: নয়াপল্টনে মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ সফল করতে সোমবার রাতে সিনিয়র নেতাদের নিয়ে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। সাড়ে ৯টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত।

বৈঠক শেষে আনুষ্ঠিকভাবে দলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। বৈঠকের সূত্রগুলো জানিয়েছে, সমাবেশ সফল করতে সবাইকে সক্রিয় এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন। যার যেমন সামর্থ্য রয়েছে সর্বোচ্চ জনসমাগম ঘটানোর ওপর জোর দেয়া হচ্ছে। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়া কোনো কর্মসূচি ঘোষণা করবেন না।

সমাবেশের বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান জানিয়েছেন, সমাবেশে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘এটা সরকারের আচরণের ওপর নির্ভর করছে। সরকার যদি সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে এক ধরনের পরিস্থিতি আর যদি না করে তাহলে বিশাল জনসমাগম হবে।’

বৈঠকে অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান