,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ফেনসিডিল ও হুইস্কি উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : রোববার দিনভর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল এবং ৫৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে ১২ বিজিবি ব্যাটালিয়ন। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল পৌনে ৬টায় জেলার কসবা উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় মঈনপুর বিওপি কমান্ডার জুনিয়র কর্মকর্তা সুবেদার আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

এছাড়া আখাউড়া সীমান্তের চাঁনপুর এলাকা হতে দুপুর ১২টায় হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির আরেকটি দল অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে বিজয়নগর উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ২০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নজরুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল