,

আখাউড়ায় ৩ মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগের কারণে ৩ মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবুল ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া।
বেলা সাড়ে ১১ টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান বাবুল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা করেন। অন্যদিকে দুপুর ১২টার দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।
আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে এবং আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। পাশাপাশি দল বেধে তারা নৌকা প্রতীকে সিল মারছে। তাই আমি নির্বাচন থেকে সরে আসছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে