,

উৎসবমুখর পরিবেশে আখাউড়ায় ভোটযুদ্ধ শুরু

news-image

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।ভোটের প্রথম প্রহরে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।তবে বাকি কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ভোট কেন্দ্র ও এর আশপাশ এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন। এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখাউড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৫৮ জন এবং নারী ভোটার ১২ হাজার ৪৯২ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে