,

নেপালকে কাঁদিয়ে সেমিতে ভারত

news-image

খানিক গুরুত্বহীন ম্যাচ বলেই শ্রীলংকার বিপক্ষে জোড়া গোল করা স্ট্রাইকার রবিন সিংকে ছাড়াই নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। রবিনের অভাবটা যেন বুঝতেই দিলেন না নবাগত বোরগেস ও চাংতে লালিয়ানজুলা। তাছাড়া ভারতীয় আক্রমণের নেতৃত্বে সুনীল ছেত্রী তো ছিলেনই। এ তিনজনের করা গোলের ওপর ভর করেই ৪-১ গোলে নেপালকে কাঁদিয়ে কেরালা সাফ ফুটবলের সেমিফাইনালে পা রাখল স্বাগতিক ভারত। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো নেপালকে।

প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ায় গতকাল ভারতের বিপক্ষে নেপালের প্রয়োজন ছিল জয়। উল্টো প্রতিবেশী দেশটির বিপক্ষে বিধ্বস্তই হলো গোর্খারা। কিকঅফ বাঁশির তিন মিনিটেই বিমল মাগারের গোলে এগিয়ে যায় নেপাল। ম্যাচের নাটাইটা নেপালিদের হাতেই ছিল; কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেন সুনীল ছেত্রীরা। ২৬ মিনিটে রোলান বোরগেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী। আর জোড়া গোল করে নেপালকে গোলবন্যায় ভাসান চাংতে লালিয়ানজুলা।     


নিজেদের প্রথম ম্যাচে শ্রৗলংকার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ভারত। আর গতকাল নেপালকে ৪-১ গোলে হারিয়ে 'এ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় পাওয়ায় গ্রুপ থেকে রানার্সআপ হয়ে অন্য সেমিফাইনালিস্ট শ্রীলংকা। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে