,

সরকারি সব অফিসে সোলার প্যানেল স্থাপন করা হবে

news-image

আগামী দুই বছরের মধ্যে সরকারি সব অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রবিবার দুপুরে বিদ্যুৎ ভবনে 'ছাদে সোলার প্যানেল স্থাপনের সম্ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, আমাদের গ্যাসের মজুদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে সৌর বিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এসময় সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
 
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, সোলার প্যানেল স্থাপনে খরচ কোনো ইস্যু নয়। ইস্যু হচ্ছে স্থাপন ও ব্যবস্থাপনার জটিলতা। এই জটিলতা দূর করতে ইডকলের মাধ্যমে সোলার প্যানেল স্থাপনের পরামর্শ দেন তিনি। সেমিনারে আলোচনায় অংশ নিয়ে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, সোলার প্যানেল স্থাপনের নামে শুভঙ্করের ফাঁকি চলছে। সোলার প্যানেল না বসিয়ে বিদ্যুৎ বিভাগের লোকদের ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আরও জালিয়াতি রয়েছে। ভাড়া করে এনে সোলার প্যানেল বসানো হচ্ছে। বিদ্যুতের লোকজনের পরিদর্শন শেষে বিদ্যুৎ সংযোগ পেলেই সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। আবার কেউ কেউ কম দামে নিম্নমানের সোলার প্যানেল বসাচ্ছে বিদ্যুৎ সংযোগ পেতে। যেগুলো অল্পদিনেই অকেজো হয়ে পড়ছে। যে কারণে এ থেকে দেশ কোনো সুফল পাচ্ছে না।
 
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, শুধু পরিদর্শন করেই থেমে গেলে চলবে না, মনিটরিং জোরদার করতে হবে। সেই সঙ্গে কা‌উন্সেলিং করতে হবে, মানুষ যাতে সোলার প্যানেল স্থাপনে আগ্রহী হয়। সেমিনারে সভাপতিত্ব করেন- টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ (স্রেডা) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা