,

আখাউড়ায় আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণার গাড়িতে হামলা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে দেবগ্রাম বেইলি ব্রীজ এলাকায় তাকজিল খলিফা কাজলের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত একটি ইজিবাইকে হামলা চালায় দুর্বৃত্তরা। একটি মোটরসাইকেল থেকে নেমে এক আরোহী লাঠি দিয়ে আঘাত করে ইজিবাইকের সামনের কাঁচ ভেঙ্গে ফেলে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে