,

নির্বাচনে হারের প্রতিশোধ গণধর্ষণ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাহুবলী রাজনীতির অংশ হিসেবে ভোটের ময়দানে দেদার গুলি, বোমার ব্যবহার প্রায়ই দেখা যায়। ভোটে জয় বা হারের পর বিরোধী দলের নেতা, কর্মীদের উপর আক্রমণের ঘটনাও ঘটে ভুরিভুরি। নির্লজ্জ ভোট রাজনীতির বলি হতে হয় নিরীহ মানুষদের। কিন্তু, পরাজয়ের বদলা গণধর্ষণ!
এরকমটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মির্জ়াপুর জেলার একটি গ্রামে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের জয়ী মহিলা প্রার্থীর মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠল পরাজিত প্রার্থীর আত্মীয়দের বিরুদ্ধে।
আর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে শেষে আত্মহত্যা করে ওই নির্যাতিতা। আর প্রকাশ্যে এসেছে রাজনীতির নোংরা দিক। জানা গেছে, নির্বাচনের পরই জয়ী নারী প্রার্থীর মেয়েকে অপহরণ করা হয়। এরপর একাদশ শ্রেণির ওই ছাত্রীকে মাঠে নিয়ে গিয়ে দুই দুষ্কৃতীরা ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে এসে ওই নাবালিকা তার মাকে সব খুলে বলে। অভিযুক্তদের নামও তার মাকে জানায় সে। তারা বিরোধী দলের লোক বলে এলাকায় পরিচিত।
ঘটনার পর অভিযোগ জানাতে মেয়েকে সঙ্গে নিয়ে থানায় যান ওই নারী। কিন্তু, অভিযোগ নেওয়া তো দূরের কথা তাদের বাড়ি চলে যেতে বলা হয় বলে দাবি তাঁর। এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে ওই নাবালিকা। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। আর একটা জীবন শেষ হয়ে যাওয়ার পর পাপ্পু বাহেলিয়া ও বিন্দু বাহেলিয়া নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করার পাশাপাশি তাদের গ্রেপ্তারও করে পুলিশ। এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মির্জ়াপুরের এসপি অরবিন্দ সেন। অভিযুক্তরা পরাজিত প্রার্থীর আত্মীয় বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী