,

মানবতাবিরোধী অপরাধ : জামায়াত নেতা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

news-image

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা আবদুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা

রোববার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন।
ওই ছয়জনের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আবদুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
২০০৯ সালের ২৮শে সেপ্টেম্বর সুন্দরগঞ্জের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত আলম উদ্দিনের ছেলে আজিজার রহমান সরকার বাদী হয়ে জামায়াত নেতা আবদুল আজিজের বিরুদ্ধে মামলা করেন। স্বাধীনতা যুদ্ধকালে আজিজার রহমানের বড় ভাই ফয়েজ উদ্দিনকে নির্যাতনের পর হত্যার অভিযোগে ওই মামলাটি করা হয়।
অন্যদিকে ধর্মপুর গ্রামের আকবর আলীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা আবদুল আজিজের বিরুদ্ধে আরেকটি মামলা করেন আনিছুর রহমান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা