,

আইএসকে সহায়তা করে বাংলাদেশের গোয়েন্দারা!

news-image

(বার্মা টাইমসের বাংলাদেশ বিরোধী প্রতিবেদন)
আইএসআইএল জঙ্গি যা ‘দায়েস গ্রুপ’ নামে পরিচিত জঙ্গিরা বাংলাদেশের সীমান্ত দিয়ে আরাকানে প্রবেশ করতে পারে এমন আশঙ্কা থেকে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড পুলিশ’ (বিজিপি)। আরাকানের কিছু সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী অবস্থান নিয়েছে বলেও জানা গেছে।
মিয়ানমারের পত্রিকা বার্মা টাইমসের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। গত ২৩ ডিসেম্বর মিয়ানমারের নিউজটি বার্মা টাইমসে প্রকাশ করা হয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিয়ানমারের বৌদ্ধদের বিরুদ্ধে লড়াইয়ে জঙ্গি দায়েস গ্রুপ বা আইএসকে সহায়তা করার জন্য বাংলাদেশের গোয়েন্দারা নাকি সহায়তা করে।
মংডুর উত্তরের তাইমব্রোতে গত সপ্তায় দুই বাংলাদেশী নাগরিককে হত্যা করা হয়েছে। একটি সূত্র জানায়, বিজিপি নয়, বরং মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে সরকারিভাবে কেউ এর দায় স্বীকার করেনি।
মিয়ানমারের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্মা টাইমস জানায়, আইএস জঙ্গি আসতে পারে এমন সন্দেহে শত শত সেনা সদস্য অবস্থান নিয়েছেন পাহাড় ও জঙ্গলে। সোমবার সৈন্যরা এই অবস্থান নিয়েছেন। আর সৈন্যদের অবস্থান করতে নাফ নদীতে স্টেশন স্থাপন করা হয়েছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আইএসের সম্পর্কে কিছুই বলা হয়নি।
মিয়ানমারের একজন স্বাধীন বিশ্লেষক বলেন, আরাকানে কোন আইএসের অস্তিত্ব নেই। বাংলাদেশ সরকারও তাদের দেশে আইএসের অস্তিত্ব নেই বলে সাফ  জানিয়েছেন। বাংলাদেশে ধীরে ধীরে আইএসের শাখা প্রসারিত হচ্ছে পশ্চিমাদের এই অভিযোগেরও বাস্তবে কোন প্রমাণ পাওয়া যায়নি।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমারা বাংলাদেশে আইএস আছে বলে যে অভিযোগ করেছেন তা আদৌ যথাযথ নয়। বাংলাদেশের গোয়েন্দারা আইএসকে সহায়তা করছেন এমন  দৃষ্টান্ত নেই। রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিকদের অতিরিক্ত চাপে রাখতেই আইএসের নামে গল্প বানানো হচ্ছে। আইএসের অস্তিত্ব বাংলাদেশে দেখা যাচ্ছে না এটি ¯্রফে একটি কাল্পনিক।
বাংলাদেশের সীমান্তে সেনা মোতায়েন করার পরে সোমবার থেকে নাফ নদীতে সকল পারাপার বন্ধ। নাফ নদী ছোট মাছের নৌকায় পরিপূর্ণ থাকলেও সৈন্য মোতায়েনের মধ্য দিয়ে তা খালি হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আইএস মুসলিমরা জঙ্গিরা নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করে মানধিকার লঙ্ঘন করছেন।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে