,

বিদ্যুতের রাজধানী হচ্ছে আশুগঞ্জ (ভিডিও)

news-image

বিদ্যুতের রাজধানী হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। সরকারি-বেসরকারি ১২টি পাওয়ার প্লান্ট রয়েছে এখানে। এসব কেন্দ্র থেকে প্রতিদিন উৎপাদন হয় প্রায় ১২শ’ মেঘাওয়াট বিদ্যুৎ।
সরকারি পরিকল্পনায় সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলমান প্রায় ১২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ। সংশ্লিষ্টরা বলছেন ২০১৭ সালের মধ্যে আশুগঞ্জ পাওয়ার প্লান্ট থেকে প্রায় ২ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
১৯৭০ সালে মাত্র ১শ’ ২৮ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে যাত্রা শুরু আশুগঞ্জ পাওয়ার প্লান্টের। চার দশকে দেশে যেমন বেড়েছে বিদ্যুতের চাহিদা। তেমনি বাড়ানো হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা। বর্তমানে আশুগঞ্জে আছে ১২ টি পাওয়ার প্লান্ট। যা মিটিয়ে আসে দেশের ১৫ শতাংশ বিদ্যুতের চাহিদা।
২০২১ সালের মাধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে এরিমধ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এরিই অংশ হিসাবে আশুগঞ্জে স্থাাপন করা হচ্ছে নতুন নতুন প্লান্ট। যেখানে প্রায় ১২ হাজার কোটি টাকার কাজ চলমান।
এক স্থানীয় লোক বলেন, ‘আশুগঞ্জে অনেকগুলো নতুন নতুন পাওয়ার প্লান্ট তৈরি করা হয়েছে। যাতে আমাদের এলাকার অনেক লোক কর্ম করে খাইতে পারতেছে। আমরা আশা করি ভবিষ্যতে আশুগঞ্জে আরো পাওয়ার প্লান্ট হবে’।
অর্থনৈতিক এ অঞ্চলে আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে দেশের সব জায়গায় পৌঁছে যাক বিদ্যুৎ এমন প্রত্যাশা সবার।

https://www.youtube.com/watch?v=p10ZGDO4Zh8

সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর.

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে