,

আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় এশিয়া কাপ

news-image

ফরম্যাটটা বদলে গেছে। বাংলাদেশে অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেটা আগেই জানা ছিল। এবার, মঙ্গলবার মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়ে দিলেন এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি।
জানা গেল, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। পাচ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শেষ হবে ছয় মার্চ। এর আগে ১৯ ফেব্রুয়ারি ঢাকাতেই পাঁচ সহযোগী দেশ নিয়ে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।
বাছাইপর্বে এর আগের বছর এশিয়া কাপের চুড়ান্ত পর্বে খেলা আফগানিস্তানের মোকাবেলা করবে হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলটি চার টেস্ট খেলুড়ে দেশ – বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার সাথে খেলবে চুড়ান্ত পর্ব।
বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, এবারের এশিয়া কাপও মোট দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাথে থাকছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
জানিয়ে রাখা ভালো, এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। এর আগে ২০১৪, ২০১২, ২০০৮ ও ১৯৮৮ সালে এই আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা