,

মেসির গায়ে থুথু!

news-image

ক্রিকেটে শচীন যেমন, ফুটবলে মেসি তেমন। কারো কোনো কলঙ্ক নেই। দর্শক, সতীর্থ, প্রতিপক্ষ খেলোয়াড় কেউ এই দুজনের নামে আজ অবধি কোনো দুর্নাম দিতে পারেনি। শচীন কখনো দর্শকদের আক্রমণের শিকার না হলেও মেসিকে হতে হলো। রিভার প্লেটের এক সমর্থক টোকিওর নারিটা বিমানবন্দরে বসে মেসিকে উদ্দেশ্য করে থুথু ছিটান! ওই ব্যক্তির বাড়ি আবার আর্জেন্টিনায়!!

জাপান থেকে ক্লাব বিশ্বকাপ জিতে স্পেনে ফিরছিল বার্সেলোনা। ফাইনালে রিভার প্লেটকে ৩-০ গোলে হারায় মেসি-সুয়ারেজরা। ম্যাচে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। মূলত এ কারণেই মেসির ওপর ক্ষোভ ওই দর্শকের।

ভিসা নিয়ন্ত্রণ কক্ষের সামনে বসে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, গেট দিয়ে ঢোকার সময় রিভার প্লেটের সমর্থকরা মেসিকে গালাগালি দিচ্ছিলেন। মেসির সঙ্গে ছিলেন তার বন্ধু লুইস সুয়ারেজ। সমর্থকদের এই কাণ্ড দেখে তিনি চটে যান। মোকাবিলা করতে শুরু করেন।

পরিস্থিতি স্বাভাবিক হয় বার্সার কর্মকর্তাদের হস্তক্ষেপে। এগিয়ে আসেন কোচ লুইস এনরিকে এবং মাশ্চেরানো।

এই ঘটনার পর রিভার প্লেটের সভাপতি বার্সার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘এমন দুই একটি আগাছা সব যায়গায় থাকে। আমরা লজ্জিত। ব্যথিত।’

অবাক করার বিষয় এই ঘটনার পরও রিভারের সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে এতটুকু কার্পণ্য করেননি কিংবদন্তি। হাসিমুখে তাকে সেলফি তুলতে দেখা গেছে অনেকের সঙ্গে! এত কিছুর পর তিনি এসব পারেন বলেই হয়তো নাম তার মেসি। লিওনেল মেসি!

 

 
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা