,

সাকিবের করাচি কিংসে খেলবেন মুশফিকও

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। করাচি কিংসের হয়ে খেলবেন তিনি। মঙ্গলবার নিলামে তাকে দলে নেয় করাচি কিংস কর্তৃপক্ষ। এই প্রথম কোনো বিদেশী লিগে নাম লেখালেন মুশফিক। ২০ লাখ টাকায় তাকে দলে নেয়া হয়েছে।

এদিকে করাচি কিংসে আগেই নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নেই করাচি। এ দলে আরো রয়েছেন সদ্য শেষ হওয়া বিপিএল মাতানো পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমীর। এছাড়া, শোয়েব মালিক, লেন্ডন সিমন্স রোবি বোপারর মতো ক্রিকেটাররাও রয়েছেন করাচিতে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে দুবাই ও সারজায় শুরু হবে এ লিগ। পাকিস্তানে কোনো দেশের খেলোয়াড়রা যেতে রাজি না থাকায় দুবাইয়ে এ লিগ আয়োজন করছে পাকিস্তান। ৫টি ফ্রাঞ্চাইজি খেলায় অংশ নেবে। সাকিব-মুশফিক ছাড়াও পিএসএলে খেলবেন তামিম ইকবাল এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তামিম খেলবেন আফ্রিদির দল পেশোয়ার জালমিতে এবং মুস্তাফিজ খেলবেন গেইলের দল লাহোরে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ