বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট-খাটো বিষয় ভুলে যাওয়া স্মৃতিভ্রংশের আগাম লক্ষণ

news-image

চুলোয় তরকারি চড়িয়ে একেবারেই ভুলে গেলেন। আবার বাচ্চাকে স্কুল থেকে আনার সব প্রস্তুতি রেখেও সময়মতো আর খেয়ালই হলো না। এ ধরনের সমস্যায় বহু মানুষ আক্রান্ত। এভাবে ছোট ছোট ভুলে যাওয়ার ঘটনা মোটেও স্বাভাবিক নয় বলে মনে করেন বিজ্ঞানীরা। এগুলো ডিমেনমিয়া বা স্মৃতিভ্রংশ রোগের প্রাথমিক লক্ষণ। ধীরে ধীরে তা ক্রনিক সিনড্রোমে পরিণত হয়। এসব তথ্য দেন মুম্বাইয়ের নানাভাতি সুপার স্পেশালিটি হসপিটালের নিউরোসার্জারি এবং নিউরোসায়েন্সেস-এর পরিচালক ড. মোহিনিশ ভাটজিওয়ালা।

তিনি জানান, তরুণদের মধ্যে ছোট খাটো বিষয় ভুলে যাওয়ার প্রবণতা প্রবলভাবে লক্ষ্য করা যায়। এ সবই ডিমেনশিয়ার আগাম বার্তা।

এমনই সমস্যায় ভুগছেন ৩৬ বছর বসয়ী নারী লতা। তিনি প্রায়ই অবসাদগ্রস্ত থাকেন। অনেক কিছু ভুলে যান। তার মেজাজটা চনমনে করতে হালকা মাত্রার মোড স্টেবিলাইজার ব্যবহার করা হয়। এতে টানা ছয় মাস বেশ ভালোই ছিলেন তিনি। কিন্তু আবারো তিনি ভুলে যেতে থাকেন। কসমোস ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড বিহেভিয়োরাল সায়েন্সেস এর পরিচালক ড. সুনিল মিত্তালের মতে, ডিমেনশিয়ার শুরু জেনেটিক কারণ থেকে। অন্য কারণের মধ্যে রয়েছে পরিবেশের প্রভাব।

এর প্রাথমিক লক্ষণগুলো বেশ স্পষ্ট। ধরুন, পার্কিং লটে প্রায়ই গাড়িটি খুঁজে পান না। কোন স্থানে রেখেছিলেন ভুলে গেছেন। পুরনো বন্ধু বা স্বজের নাম ভুলে গেছেন। পরিচিতি চেহারা দেখেও চিনতে পারছেন না। রং, আকৃতি বা বহু পরিচিত বিষয়গুলো মনে করতে না পারা স্পষ্ট লক্ষণ।

স্বাস্থ্যকর জীবনযাপন এ সমস্যা থেকে দূরে থাকার অন্যতম সমাধান। খাদ্যতালিকা স্বাস্থ্যকর রাখতে হবে। এ ছাড়া স্থূলতা, উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রার কোলেস্টরেল, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও ডিমেনশিয়ার কারণ হতে পারে। তাই স্মৃতিকে ধরে রাখতে ইতিবাচক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠতে হবে।

সুডোকু, পাজলের মতো মস্তিষ্কের খেলা খেলতে পারেন। ভারসাম্যপূর্ণ জীবনে নিয়মিত ব্যায়াম এবং ইয়োগা চর্চা করুন। সুখী মানুষরাই দীর্ঘদিন স্মৃতি ধরে রাখতে পারেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান