,

বহিস্কার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বহিস্কার মুসলিম বিদ্বেষী মন্তব্য করায় মিস আমেরিকা প্রতিযোগিতা থেকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে মিস পুয়ের্তো রিকো ডেসটিনি ভেলেজকে। তিনি টুইটারে মুসলিম বিরোধী কয়েকটি মন্তব্য করেছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর একটি প্রচারণা শুরু করেন। সেখানে ‘উই আর অল মুসলিমস’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ছবি তুলে তা পোস্ট করা হয়। এর বিরুদ্ধে টুইট করেছেন ডেসটিনি ভেলেজ। সেখানে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে সন্ত্রাস চালাতে ও গ্যাসস্টেশন স্থাপন করতে মুসলিমরা আমাদের সংবিধান ব্যবহার করছে।’ অন্য একটি টুইটে লিখেছেন, ‘যিশু, খ্রিস্টান ও মুসলমানদের সঙ্গে তুলনা হতে পারে না। যিশু ও খ্রিস্টানদের পবিত্র গ্রন্থে সন্ত্রাসী কর্মকান্ডের কোনো বিষয় নেই।’
ডেসটিনির এই টুইটের বিষয়ে বিবৃতি দিয়েছে মিস পুয়ের্তো রিকো সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, মিস পুয়ের্তো রিকো অর্গানাইজেশন বিতর্কিত কোনো আচরণ সহ্য করবে না। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা