,

সুন্দর হাতের জন্য যা করবেন

news-image

সুন্দর হাতের জন্য যা করবেননিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য অনেকেই প্রচুর টাকা খরচ করেন। কেউবা ত্বকের যত্নে নিয়মিত পার্লারে যান। তবে পার্লার কিংবা বাসা যেখানেই হোক সবসময় ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন। বেশিরভাগ সময় আমরা মুখের যত্ন নিলেও হাত এবং পায়ের দিকে তেমন একটা গুরুত্ব দেই না। ফলে সামান্য অবহেলার কারণে হাত এবং পা তার লাবণ্য হারাতে পারে। বিশেষ করে সঠিকভাবে হাতের যত্ন না নিলে ত্বক অনেক খসখসে হয়ে যায়। তখন যে কাউকে বয়সের তুলনায় অনেক বয়স্ক মনে হয়। কাজেই মুখের পাশাপাশি সুন্দর হাত পেতে চাইলে নিয়ম করে সঠিকভাবে হাতের যত্ন নিন।

জেনে নিন সুন্দর হাত পেতে কী করবেন-

ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করুন
হাতের যত্নে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে হাত হয়ে উঠে আরও নরম এবং সুন্দর। কেউ কেউ ঘুমাতে যাওয়ার আগে লোশন ব্যবহার করে তার উপর তুলোর গ্লাভস পড়ে নেয়। এতেও অনেক ভালো কাজ হয়।

ভালো মানের সাবান ব্যবহার করুন
সবসময় হাত পরিষ্কার রাখা জরুরি। বেশিরভাগ সময় ব্র্যান্ডের সাবান ব্যবহারে হাতের ত্বক শুষ্ক হয়ে চামড়া খসখসে হয়ে যায়। কাজেই হাতের যত্নে এ সময় ময়েশ্চারাইজার সাবান ব্যবহার করুন। চাইলে ভালো মানের কোন গ্লিসারিনযুক্ত সাবান কিংবা অ্যালোভেরার সাবান ব্যবহার করতে পারেন।

ঘরের কাজে গ্লাভস পরিধান করুন
হাত সুন্দর করার পূর্বশর্তই হলো হাত পরিষ্কার রাখা। এজন্য ঘরের কাজে সবসময় গ্লাভস পরিধান করুন। কারণ এই জিনিসটিই যে কোন তির হাত থেকে হাতকে রা করে।

সানব্লক ব্যবহার করুন
সূর্যের তিকর আল্ট্রা-ভায়োলেট রশ্মি থেকে হাতকে সুরতি রাখতে সানব্লক ব্যবহারের বিকল্প নেই। কাজেই প্রতিদিন সকালে বাইরে বের হওয়ার আগে হাতে সানব্লক ব্যবহার করুন।

ফেসিয়াল করুন
প্রতিদিন নিয়ম করে হাতের সঠিক যত্ন নিন। এজন্য মুখের পাশাপাশি হাতও ফেসিয়াল করুন। সেইসঙ্গে নখের সৌন্দর্য ধরে রাখার ব্যপারেও সতর্ক থাকুন। নিয়মিত যত্নেই আপনার হাত হয়ে উঠবে আরও সুন্দর।

তথ্যসূত্র: কিউর জয় ডট কম

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা