,

আখাউড়ায় তিন সন্তানের জননী কে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার   আখাউড়ায়   রোজিনা   আক্তার   (২৫)   নামে   তিন সন্তানে জননীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোজিনার ভাষুরের শ্যালক   তাকে  কুপিয়ে হত্যা  করেছে   বলে   জানিয়েছে   পুলিশ।   নিহত   রোজিনা ভবানীপুর গ্রামের রকিব মিয়ার স্ত্রী। এ ঘটনায় রোজিনার ভাষুরের শ্যালক কামাল মিয়া  (৩৫)  কে আটক  করেছে   পুলিশ।  আটক  কামাল  ভবানীপুর  গ্রামের  গেদু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, কামাল প্রায়ই রোজিনাদের বাড়ি বেড়াতে আসতো।মঙ্গলবার সকালে কামাল রোজিনাকে তার কাপড় ধুয়ে দিতে এবং নাশ্তাদিতে   বললে  রোজিনা  তাতে   অপারগতা   প্রকাশ   করে।  এ  ঘটনায়   ক্ষীপ্ত  হয়ে   কথা কাটাকাটির  এক  পর্যায়ে   কামাল ধারালো দা দিয়ে  রোজিনাকে  এলোপাথারী কুপিয়ে   গুরুতর   আহত   করে।   পরে   আশংকাজনক অবস্থায়   রোজিনাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত  করে   জানান,  ঘাতক কামালকে   আটক  করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা