,

কেরালায় অনুশীলনে মামুনুলরা

news-image

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ সুজুকি ফুটবল। আগামী বুধবার থেকে ভারতের কেরালায় শুরু হবে জমজমাট এই টুর্নামেন্ট। বাংলাদেশের মিশন শুরু হবে বৃহস্পতিবার থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে। এ উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় কেরালায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

সোমবার ত্রিভানদ্রাম আউটার স্টেডিয়ামে ঘন্টা দুয়েক অনুশীলনও করেছে মামুনুলরা। বাফুফে সূত্র জানিয়েছে, দলের খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে ফিট রয়েছেন। হোটেল ভিভান্তা তাজে উঠেছে বাংলাদেশ দল।

সাফ ফুটবলে বাংলাদেশের শিরোপা জয় একবারই, তা ২০০৩ সালে ঘরের মাঠে। দুই বছর পর অনুষ্ঠিত পরবর্তী টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এর পরের গল্পটা শুধুই হতাশার। ২০০৮ এ গ্রুপ পর্বে বিদায়। তবে ২০০৯ সালে ঘরের মাঠে সেমিফাইনালে উঠা বাংলাদেশ এর পরের দুটি আসরেই বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। ২০১৩ সালে সর্বশেষ নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবলে বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে হেরেছিল দুটিতে, একটিতে ড্র।

এবারের আসরে সাতটি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। কথা থাকলেও খেলছে না পাকিস্তান। বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। বি গ্রুপে মামুনুলদের মোকাবেলা করতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানকে। ২৬ ও ২৮ ডিসেম্বর বি গ্রুপের পরবর্তী ম্যাচে বাংলাদেশ যথাক্রমে মুখোমুখি হবে মালদ্বীপ ও ভুটানের।

এ গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, নেপাল ও শ্রীলংকা। বুধবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলংকা। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে ৩১ ডিসেম্বর সেমিফাইনাল। নতুন বছরের শুরুতে অর্থাৎ ৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা