,

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ছয়মাস বাড়াল ইইউ

news-image

রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ ২০১৬ সালের জুলাই পর্যন্ত বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাবে বলেছে, ইইউ এর এ সিদ্ধান্তের কারণে ইউক্রেন সংঘর্ষ নিয়ে মিন্সকের শান্তিচুক্তি লঙ্ঘন করতে আরও তৎপর হবে কিয়েভ।
 
ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেওয়াকে কেন্দ্র করে রাশিয়ার ওপর ২০১৪ সালের ৩১ জুলাইয়ে প্রাথমিকভাবে একবছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। এখন এর মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হল। বেলারুশের মিন্সক বৈঠকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত রাশিয়া  না মানার কারণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ।
 
চুক্তির শর্তানুযায়ী, রাশিয়া পূর্ব ইউক্রেন থেকে সামরিক সরঞ্জাম এবং সেনা সরানোর পাশাপাশি সেখানকার রুশপন্থী বিদ্রোহীদেরকে যুদ্ধবিরতি মেনে চলার জন্য প্রভাব খাটাতে বাধ্য। এছাড়া, কিয়েভের সঙ্গে জিম্মি বিনিময়সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেওয়ারও শর্ত রাশিয়াকে দেওয়া হয়েছে মিন্সক চুক্তিতে।
 
ইইউ এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মিন্সক চুক্তি ৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা না থাকায় নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়েছে। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিন। এএফপি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা