,

সাকিব দুই নম্বরে, শীর্ষে অশ্বিন

news-image

আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। পাঁচে রয়েছেন আর এক ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। সর্বোচ্চ ১২৪ রান-সহ ৩১.৬৮ গড়ের সুবাদে অলরাউন্ডারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গাটি ধরে রাখেন অশ্বিন। তাঁর পরেই রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ৩-০ তে জয়ের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে অফ-স্পিনার অশ্বিনের। চার ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন ভারতের এই তরুণ অফ-স্পিনার। যার সুবাদে আইসিস-র বোলার ক্রমতালিকাতেও দু-নম্বরে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম জায়গাটি ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার ডেল স্টেইন।
বোলারদের প্রথম দশে রয়েছেন আর এক বাঁ-হাতি ভারতীয় স্পিনার, রবীন্দ্র জাডেজা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়েছেন জাদেজা। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দু-ধাপ উঠে এসে ব্যাটিং শীর্ষে। গ্লেন টার্নারের পর আবার কোনও নিউজিল্যান্ড ব্যাটসম্যান ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন। হ্যামিলটন টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যান অফ ম্যাচ পারফরমেন্সের কারণেই তিনি দু-ধাপ উঠে এসেছেন। টেস্টের দ্বিতীয় সেরার জায়গাটি ধরে রেখেছে ভারত। শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে