,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই হাজার নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সভার ৩জন ওয়ার্ড কাউন্সিলরসহ বিএনপির দুই হাজার নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের এক জনসভায় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, অ্যাডভোকেট আবু তাহের, মিসেস নায়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুুবুল আলম খোকন, আবদুল হান্নান রতন ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
জনসভায় মোকতাদির চৌধুরী এম.পির হাতে ফুলের তোড়া দিয়ে পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, ৫ নং ওয়ার্ডের কাউন্সিল আলী আহসান মোহাম্মদ কাউছার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বাবুল, সাবেক কমিশনার ইলিয়াছ খান, জেলা বিএনপির নেতা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ইকবাল খান, মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ১৮৯০জন নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা