,

শীতে ইবাদতে সওয়াব বেশি

news-image

ঋতুর পালাবদলে রূপসি বাংলায় শীতের আগমন। শীতকাল উপকারি না অপকারিÑ সে দ্বন্দ্ব লেগেই থাকে। কারও কাছে শীত ভালো, কারও কাছে গরম। কিন্তু সওয়াব বা পূণ্য অর্জনের বিচারে শীতকেই প্রাধান্য দিতে হয়। শীতের রাতে আমলের বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা রা. বলেন, ‘আমি কি শীতকালে গনিমতের কথা জানাব না? তা হচ্ছেÑ শীতকালে দিনে রোজা রাখা এবং রাতে নামাজ আদায় করা।’ হজরত ইবনে মাসউদ রা. বলতেন, ‘শীতকালকে স্বাগতম। কেননা তা বরকত বয়ে আনে। শীতের রাত দীর্ঘ হয়, যা কিয়ামুল লাইলের (রাতের নামাজ) সহায়ক এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে সহজ।’

কনকনে শীতের রাতে তাহাজ্জুদের জন্য অজু করলে আল্লাহ তায়ালা খুশি হন। তিনি ফেরেশতাদের বলেন, ‘আমার এ বান্দার প্রতি লক্ষ করো। সে ইবাদতের জন্য নিজেকে কত কষ্টের সম্মুখীন করেছে। আমার কাছে এ বান্দা যা চাইবে, তাই পাবে।’ লাতায়িফুল মায়ারিফ

শীতকালকে ‘ইবাদতের বসন্তকাল’ বলা হয়। আবু সাইদ খুদরি রা. নবীজি সা. থেকে বর্ণনা করে বলেন, ‘শীতকাল মুমিনের বসন্ত।’ মুসনাদে আহমদ 

শীতকাল এলে হজরত ইয়াহইয়া ইবনে মুয়াজ রহ. বলতেন, শীতের রাত দীর্ঘ। ঘুমিয়ে তাকে খাটো করো না এবং ইসলাম পবিত্র-পরিচ্ছন্ন, গোনাহর মাধ্যমে কলুষিত কর না। বিশিষ্ট সাহাবি হজরত মুয়াজ রা. মৃত্যুকালে কেঁদে কেঁদে বলেন, গ্রীষ্ককালের দুপুরের শীতল পানি আর শীতকালের রাতের নামাজের জন্য আমি কাঁদছি। অর্থাৎ গ্রীষ্মকালে তিনি রোজা রাখতেন এবং শীতকালে রাত জেগে নামাজ আদায় করতেন। ইমাম মালেক রহ. উল্লেখ করেন, সাফওয়ান ইবনে সুলাইম রহ. শীতকালে ঘরের ছাদে ওঠে তাহাজ্জুদ পড়তেন আর গ্রীষ্মকালে ঘরের ভেতরে পড়তেন। পূর্ববর্তী অনেক বুজুর্গানে দ্বীন সম্পর্কে বর্ণিত রয়েছে, তারা শীতকালে গ্রীষ্মকালীন পোশাক এবং গ্রীষ্মকালে শীতকালীন পোশাক পরে রাতে তাহাজ্জুদ পড়তেন। লাতায়িফুল মায়ারিফ : ফসলুন ফিস শিতা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে