,

মসজিদ কমিটিগুলোতে জঙ্গি আছে কিনা খতিয়ে দেখা হবে : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধের সমর্থক আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে ওলামা মাশায়েখদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, যেসব মাদ্রাসা ও মসজিদ কমিটি জঙ্গিবাদে মদদ দেয় তাদের চিহ্নিত করা হবে। এজন্য দেশের প্রতিটি থানায় জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হবে। পুলিশ ও ওলামাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে।

জুম্মার দিনে মূল আরবি খুতবার আগে কিংবা পরে বাংলায় জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়ার জন্য ওলামা মাশায়েখদের প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, ড. জাভেদ পাটোয়ারি (এসবি), ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, জমিয়াতুল উলামায়ের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদসহ শতাধিক ওলামা-মাশায়েখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ