,

শুষ্ক ত্বকের জন্য ৫টি ঘরোয়া ময়েশ্চারাইজার

news-image

 শীতকালে সব ধরনের ত্বকের জন্য চাই বাড়তি যতœ। শুষ্ক ত্বক হলে তো কথা নেই। এইসময় তৈলাক্ত ত্বকও অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই এইসময় ত্বককে সব সময় ময়েশ্চারাইজ রাখতে হয়। বাজার ঘুরলে অনেক লোশন পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ সময় লোশন ব্যবহারে ত্বক কালো হয়ে যায়। আর এই সমস্যার কারণে অনেক লোশন বা ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকেন। এতে ত্বক লাবণ্য হারিয়ে ফেলে। প্রাকৃতিক উপায়ে ত্বক ময়েশ্চারাইজ করা সম্ভব। এটি ত্বক কালো না করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

 

    মধু এবং ডিমের কুসুম

শুষ্ক ত্বকের জন্য মধু এবং ডিমের কুসুম খুব ভাল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। সমপরিমাণের মধু এবং ডিমের কুসুম মিশিয়ে নিন। মুখ ও ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২.অলিভ অয়েল

অনেকেই বডি লোশনের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করে থাকেন। এই অলিভ অয়েল শরীরের অন্যান্য অংশের পাশাপাশি মুখেও ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল সরাসরি মুখে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার প্রতিদিনকার ব্যবহৃত লোশনের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। গোসলের আগে অলিভ অয়েল হাত-পা সহ সারা শরীরের ম্যাসাজ করুন। তারপর গোসল করুন। গোসল শেষে হালকা কোন ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

 

৩. মধু এবং দুধ

 

দুই টেবিল চামচ মধু এবং দুই টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। এটি মুখে লাগান। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের টোনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে থাকে।

৪. অ্যালোভেরা এবং দুধ

 

অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন। অ্যালোভেরা জেলের সাথে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের অন্যান্য সমস্যা দূর করে থাকে।

৫.টকদই এবং কলা

 

অর্ধেকটা কলা এবং চার টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলা এবং টকদইয়ের মিশ্রণ ত্বক ময়েশ্চারাইজ করে। এর সাথে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে দেয়।

যেকোন লোশন বা ক্রিম ত্বক কালো করতে পারে। কিন্তু ঘরোয়া এই ময়োশ্চারাইজগুলো ত্বক কালো করে না বরং নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে