,

সিরিয়ার বিদ্রোহী ঘাঁটিতে হামলায় ৪৫ বেসামরিক লোক নিহত

news-image

দামেস্কের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী ঘাঁটিতে রোববার সরকারি বাহিনী ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৪৫ বেসামরিক লোক নিহত হয়েছে। একটি স্কুলেও হামলা চালানো হয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, সরকারি বাহিনীর নিক্ষিপ্ত রকেট সরকার বিরোধীদের দখলে থাকা পূর্বাঞ্চল গোউতায় অবস্থিত দোমা, হারাসতা, সাকবা ও আরবিন শহরে আঘাত হেনেছে। মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান জানান, শহরগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। তবে সিরিয়া না রুশ বিমান থেকে হামলাটি চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।


তিনি আরো জানান, এই হামলায় অন্তত ১০ শিশু ও ৪ নারী নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আব্দেল রহমান বলেন, ‘বিমান থেকে দোমায় নিক্ষিপ্ত একটি রকেট একটি স্কুলের কাছে আঘাত হেনেছে। এতে স্কুলের অধ্যক্ষ নিহত হয়েছেন।’ এই ঘটনায় একটি ছোট্ট শিশু গুরুতর আহত হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে। চিকিৎসকরা তার পায়ে অস্ত্রোপচার করবেন।
আব্দেল রহমান জানান, রোববারে হামলায় এক বিদ্রোহী যোদ্ধাও নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার দামেস্কে বিদ্রোহীদের নিক্ষিপ্ত গোলার আঘাতে ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছে। 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১