বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরে গণহত্যা : পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফখরুলের আহবান

news-image

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে পাকিস্তান মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সরকারের উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।তিনি আরও বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম তা এখন হারাতে বসেছি। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ তার অধিকারের কথা বলতে পারছে না।’ তিনি বলেন, ‘কোনো যৌক্তিক আন্দোলন বিফল হয় না। আজকের এই দিনে শহীদদের স্মরণ করে বলতে চাই তাদের পথ অনুসরণ করে সুসংগঠিত হয়ে আন্দোলন করে গণতন্ত্রকে রক্ষা করবে এ দেশের মানুষ।’ ‘যে সব বীর সন্তানেরা জীবনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমরা তাদের ঘৃণা করি। তাদের শাস্তি দাবি করছি। তবে এ বিচার যেন সঠিক যুদ্ধাপরাধীদের হয়। বিচার যেন রাজনৈতিকভাবে করা না হয়।’ মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়নি— পকিস্তানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটি মিথ্যা কথা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধা নিবেদনের সময় ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে