,

মুসলিম বলে কি এমন প্রশ্ন?

news-image

সে ইসলাম ধর্মাবলম্বী, মুখ ঢাকা হিজাবে। স্রেফ এই কারণে কিশোরীকে আত্মঘাতী জঙ্গি ভেবে বসল স্কুল কর্তৃপক্ষ। শিক্ষিকার আচরণে হতাশায় ভেঙে পড়েছে বছর তেরোর ছাত্রী। ‘তোমার ব্যাকপ্যাকে কি বোমা আছে?’
শিক্ষিকার প্রশ্নে প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় মেয়েটি। তারপর ঘটনার গুরুত্ব বুঝতে পেরে চমকে ওঠে। স্কুল থেকে ফেরার পর ক্রমে গভীর অবসাদে ডুবে যেতে শুরু করে আমেরিকার জর্জিয়ার শিলোহ মিডল স্কুল ছাত্রীটি। মেয়ের মুখে সমস্ত কথা শুনে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার ট্রাক চালক তথা মুদিখানার মালিক আবদিরিজাক অ্যাডেন।

কী ঘটেছিল স্কুলে? অ্যাডেন জানিয়েছেন, ইসলামপন্থী পরিবারের রীতি মেনে স্কুলে যাওয়ার সময় মুখ ঢাকতে বরাবর হিজাব ব্যবহার করে তার কিশোরী কন্যা। শিলোহ মিডল স্কুলের চাত্রীটিকে এই পোশাকেই দেখে অভ্যস্ত স্কুল কর্তৃপক্ষ। তা সত্ত্বেও সম্প্রতি এক শিক্ষিকা স্কুলে ঢোকার পর তাকে দাঁড় করান। তারপর সরাসরি ছাত্রীর কাছে জানতে চান, তার পিঠের ব্যাগের ভিতর কোনো বোমা রাখা আছে কি না।

ঘটনায় মেয়ের মতোই স্তম্ভিব তার বাবা। আবদিরিজাক জানিয়েছেন, ‘আমরা আফ্রিকা থেকে এই দেশে এসেছি। আমরা মুসলিম। কিন্তু বর্তমানে আমেরিকা আমাদের দেশ। বাচ্চাদের কোনো দিন কাউকে ঘৃণা করার শিক্ষা দিইনি। কখনো বলিনি তারা অন্যদের থেকে ভালো। তবু আমাদের সহ্গেই এমন ঘটল।’
তিনি জানান, স্কুলশিক্ষিকার আচরণে তার পরিবার এমন ভেঙে পড়েছে যে মেয়েকে ওই স্কুল তেকে ছাড়িয়ে আনার কথাও চিন্তা করছেন। কী বলছে স্কুল কর্তৃপক্ষ?

গোয়াইনেট কাউন্টি পাবলিক স্কুল গোষ্ঠীর মুখপাত্র সেøায়ান রোচ-এর বক্তব্য, ‘ঘটনায় ওই স্কুলের অধ্যক্ষ ক্ষমা চেয়েছেন ছাত্রীকে শিক্ষিকার এমন প্রশ্ন করা উচিত হয়নি। তবে কানো ক্ষতি কামনা করে প্রশ্ন করা হয়নি।’ রোচ-এর মতে, ছাত্রীদের ব্যাকপ্যাক নামিয়ে রাখতে বলছিলেন ওই শিক্ষিকা। সেই সময় নেহাত কথার পিঠে কথা বলতে গিয়েই এই প্রশ্ন করে বসেন।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-এর জর্জিয়া শাখার বোর্ড প্রেসিডেন্ট ইউসুফ বার্ক জানাচ্ছেন, ‘আসলে মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ইসলাম সম্পর্কে একপেশে ভীতির জেরেই এমন কা- ঘটেছে।’
ব্যাখ্যা যা-ই হোক, মেয়ের অন্যায় হেনস্থা দেখে চরম হতাশায় ভুগতে শুরু করেছেন ছা-পোষা আবদিরিজাক অ্যাডেন। আমেরিকায় নিজেদের ভবিষ্যত সম্পর্কে অনিশ্চয়তা দানা বাঁধছে গোটা পরিবারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ