,

চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা

news-image

চুয়াডাঙ্গা সদরে জাকারিয়া সরদার (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আলোকদিয়া-আকন্দবাড়িয়া গ্রামের মাঠ থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
জাকারিয়ার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘আকন্দবাড়িয়া গ্রামের ফজলু সরদারের ছেলে জাকারিয়া সরদার ফকিরতন্ত্রে বিশ্বাসী ছিলেন। গ্রামের মাঠে তাদের আখড়া আছে। বৃহস্পতিবার রাতে আখড়ায় ঘুমানোর জন্য বালিশ ও লেপ নিয়ে জাকারিয়া সরদার বাড়ি থেকে বের হন। শুক্রবার সকালে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।’

কারা কী কারণে জাকারিয়া সরদারকে হত্যা করেছে -তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে