,

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : একদিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌর নিগমের (পৌরসভা) নির্বাচন উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। তবে বন্দর বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার আগরতলা পৌর নিগমের নির্বাচনের কারণে আগরতলার ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী