,

আসছে ‘আনহ্যাকেবল’ ইস্পাতের তৈরি ফোন

news-image

ভাঙবে না, আবার হ্যাকও করা যাবে না এমন এক ফোন আনতে যাচ্ছে স্কটল্যান্ডের টুরিং রোবোটিক্স ইন্ডাস্ট্রিজ। নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছরের জুলাইয়ে ঘোষণা দেয়, ডিসেম্বরে ইস্পাতের তৈরি এই ডিভাইস বিশ্ববাজারে আসবে। তবে নতুন এক খবরে বলা হয়েছে, টুরিং ফোন নামের এই স্মার্টফোন বাজারে আসতে আরও কিছু দিন সময় লাগবে।

বর্তমানে ফোনটির আগাম ক্রয়াদেশ নেওয়া হচ্ছে। ১৬ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবির তিনটি সংস্করণে বাজারে আসবে ডিভাইসটি। এর মধ্যে ১৬ জিবির সংস্করণ কিনতে ৬১০ ডলার, ৬৪ জিবির সংস্করণ কিনতে ৭৪০ ডলার এবং ১২৮ জিবির সংস্করণ কিনতে ৮৭০ ডলার খরচ পড়বে।

ফোনটি সম্পূর্ণ পানিনিরোধক। ৩০ ফুট পানির নিচে পড়ে গেলেও ফোনটি সচল থাকবে। এর নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী। এটিতে সাইবার থ্রেড এবং ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফোনটির বডি লিকুইড মরফিয়াম লিকুইড মেটাল দিয়ে তৈরি। এতে ১৯২০x১০৮০পিক্সেল রেজ্যুলুশনের পাঁচ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। কোয়ালকমের কোয়াড কোর ক্যারেইট গ্রাফিক্স চালিত এই ডিভাইসে ৩জিবি র্যা ম রয়েছে।

ভিডিও করা ও ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যাকআপের জন্য এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ইস্পাতের তৈরি এই ফোন ম্যাগনেটিক চার্জারের মাধ্যমে চার্জ নেবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা