,

স্বাচ্ছন্দ্যে কম্পিউটার ব্যবহারে ১১ টিপস জেনে রাখুন

news-image

কম্পিউটার চালানোর বহু শর্টকাট রয়েছে যা আমাদের জানা নেই। কিভাবে দ্রুত চালানো কিংবা লক করা যাবে কিংবা কোনো সমস্যা হলে কী সবার আগে দেখতে হবে এসব বিষয় কখনো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসে। এসব বিষয় নিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ করেছে রেডিট, যা তুলে ধরেছে ইন্ডিপেনডেন্ট।
১. কমান্ড প্রমট আনার জন্য অ্যাড্রেস বারে বা ফাইল এক্সপ্লোরারে ‘cmd’ টাইপ করুন।
২. এক্সেলে কাজ করার সময় সর্বশেষ কমান্ডটি আবার করার জন্য ‘F8’ বাটনটি চাপ দিন।
৩. স্ক্রিনের শুধু একটি নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নিতে চান? স্টার্ট বারে ‘Snipping Tool’ খুঁজে বের করুন। এটি সহজেই কাজটি করে দেবে।
৪. যে কোনো সফটওয়্যার ইনস্টলের সময় বিষয়টি সম্পর্কে ধারণা থাকলে অবশ্যই কাস্টম ইনস্টল ব্যবহার করুন। এতে সফটওয়্যারটি বাড়তি ফাইল ইন্সটল করবে না, যা বেশ কিছু সুবিধা দেবে।
৫. গুগল ক্রোমে F12 চাপ দিয়ে কনসোল আনতে পারেন। এতে বিভিন্ন অপশনগুলো খুঁজে পাবেন।
৬. উইন্ডোজ কি ও ডিরেকশন অ্যারো একত্রে চাপ দিলে আপনার বর্তমান উইন্ডো ডানে চলে আসবে।
৭. উইন্ডোজ কি ও এল আপনার কম্পিউটার লক করে দেবে।
৮. ওয়েবসাইট ব্রাউজ করার সময় কোনো লিংকের ওপর মাউস কার্সর রেখে মাঝখানের বাটন বা স্ক্রল বাটন চাপলে তা নতুন উইন্ডোতে লিংকটি খুলে দেবে।
৯. ইউটিউবে ভিডিও চালানোর সময় k চাপলে তা পজ করবে। অন্যদিকে J ও L চাপলে ১০ সেকেন্ড করে ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড হবে।
১০. কিবোর্ডের কন্ট্রোল ও ইন্টার একত্রে চাপলে কোনো ওয়েবসাইট ব্রাউজের সময়  ‘www’ ও ‘.com’ দিতে হবে না।
১১. গুগল ক্রমে কোনো ছবির ওপর এস ও রাইট ক্লিক করলে তা গুগলে ছবিটি সার্চ করবে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে