,

স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে রাসেলকে কারাদণ্ড

news-image

 স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে এক বখাটের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রাসেল আহমেদ (১৫)। তার ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে গাংনীর বাওট গ্রামের ওই ছাত্রীর নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান। রাসেল আহমেদ গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আনারুল ইসলামের ছেলে। ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান জানান, বখাটে রাসেল আহমেদ সোমবার সকালের দিকে বাওট গ্রামে এসে জেএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর হাত ধরে অসামাজিক কথা বলার চেষ্টা করে। ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা বখাটে রাসেলকে আটক করে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুফল কুমারের কাছে সোপর্দ করে। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সদরে কিশোর গ্রুপের সংঘর্ষ : ছুরিকাঘাতে ৪ জন আহত, এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক

পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন