,

শিক্ষক নির্যাতন মামলার কোন আসামী ধরা পড়েনি

news-image

আমিরজাদা চৌধুরী : সরাইলের শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলার একজন আসামীও ধরা পড়েনি। এই আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়ে হুমকী দিচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিত শিক্ষকের পরিবার।  আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করে বলেন- মামলার ৫ আসামীর একজনকেও পুলিশ ধরতে পারেনি। এই আসামীদের নানা হুমকী-ধামকীতে তারা তটস্থ। পরিবারের সদস্যরা নির্বিঘ্নে বসবাস করতে পারছেননা। উল্লেখ্য, গত ১ লা ডিসেম্বর শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: নজরুল ইসলামকে নিজের ছেলে-ভাতিজাদের নিয়ে মারধোর করেন ঐ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: বিল্লাল মিয়া। আগামী এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূত ভাবে কোচিং ফি আদায়ের প্রতিবাদ করায় শিক্ষক নজরুলকে বিল্লাল ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। নজরুল এখন জেলা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তার ভাই মো: হুমায়ুন কবির বাদী হয়ে বিল্লাল মিয়াকে এক নম্বর আসামী করে সরাইল থানায় ঐদিনই দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় বিল্লালের ছেলে রুবেল মিয়া,জহির মিয়া,পাভেল ও ভাইয়ের ছেলে রুহুল আমিনকে আসামী করা হয়। কিন্তু ঘটনার এক সপ্তাহ পরও এই আসামীদের কাউকে পুলিশ ধরতে পারেনি। গতকাল সংবাদ সম্মেলনে নির্যাতিত শিক্ষকের স্ত্রী আয়েশা আক্তার বলেন তার স্বামী টাকা নিয়ে কোচিং করানোর বিরুদ্ধে ছিলেন। বিনা পয়সায় কোচিং করানোর কথা বলেছিলেন। সেকারনে তার ওপর ক্ষিপ্ত ছিলেন বিল্লাল। এরপর পুত-ভাতিজাদের নিয়ে এই হামলার ঘটনা ঘটান। এ ঘটনায় আমার ভাসুর বাদী হয়ে একটি মামলা দেন। কিন্তু আশ্চর্য্যরে ব্যাপার হচ্ছে দ্রুত বিচার আইন মামলার এই আসামীরা দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রতিনিয়ত মামলার বাদী এবং স্বাক্ষীদের হুমকী দিচ্ছে। বিল্লালের মেয়ের জামাই ফোনে হুমকী দিয়ে  বলেছে ‘তাড়াতাড়ি মামলা শেষ কর, না হলে দুনিয়া থেকে বিদায় কইরা দিমু। এই অবস্থায় আমরা আতঙ্কিত। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ বলেন- আসামীদের এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ ঠিক নয়। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে