,

ফিলিস্তিনি নেতৃত্ব ব্যর্থ হলেই, বসবে শূন্যস্থানে হিলারি

news-image

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হলে, জঙ্গিগোষ্ঠী আইএস’র কালো পতাকা উড়তে পারে ফিলিস্তিনে। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। এ খবর দিয়েছে এএফপি। 

তিনি বলেন, ফিলিস্তিনে নেতৃত্বশূন্যতা দেখা দিলে সেখানে আইএস প্রবেশের পথ সুগম হবে।  তিনি আরও বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে, একটি শান্তিচুক্তিতে উপনীত হতে তিনি ফিলিস্তিন ও ইসরাইলকে চাপ দেবেন। তবে দুই-রাষ্ট্র সমাধান নিয়ে মধ্যস্থতা করার জটিলতাও তিনি স্বীকার করেন।

ওয়াশিংটনের ব্রুকিংস ইন্সটিটিউশনের একটি সম্মেলনে তিনি বলেন যে, আমি সেখানকার ‘হতাশা ও ক্ষোভ’ বুঝি। কিন্তু আমি মনে করি না যে, আপনি হাল ছেড়ে দিতে পারেন। প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে যুক্তরাষ্ট্র-ইসরাইল স¤পর্ক যে শীতল অবস্থায় পতিত হয়েছে, তা পুনরায় উষ্ণ করে তোলারও প্রতিশ্রুতি দেন এই সাবেক ফার্স্টলেডি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে