,

নাইকো মামলায় আপিল খালেদার

news-image

নাইকো মামলায় রুল খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 


নাইকো মামলার বৈধতা নিয়ে জারি করা রুল গত ১৮ই জুন খারিজ করে দেয় হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয় আদালত। ফলে নিম্ন আদালতে এ মামলা সচল হয়। গত ৩০শে নভেম্বর এ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান খালেদা জিয়া। আদালত জামিন মঞ্জুরের পাশাপাশি আগামী ২৮শে ডিসেম্বর চার্জ গঠন প্রশ্নে শুনানির দিন ধার্য্য করেন। জরুরি অবস্থার সময় এ মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন। পরে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা