,

পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন নির্মাণ হবে ইরাকে

news-image

পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন নির্মাণ হবে ইরাকেদেশটির নির্মাতা প্রতিষ্ঠান এএমবিএস আর্কিটেক্টস যুদ্ধবিধ্বস্ত ইরাকের মানুষকে আকাশছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছে। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি উন্মুক্ত করেছে আকাশচুম্বী এক টাওয়ারের পরিকল্পনা, যার উচ্চতা এক হাজার ১৫২ মিটার! এই টাওয়ারের নাম হবে ‘দ্য ব্রাইড’। ইরাকের সর্ববৃহৎ বন্দর বসরায় গেড়ে বসবে এই বিশাল দালান। ডিজিন ওয়েবসাইটে পাওয়া গেছে এই নির্মিতব্য ভবনের খবর। তিন হাজার ৭৮০ ফুট উচ্চতার এই টাওয়ারটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি ছাড়িয়ে যাবে দুবাইয়ে অবস্থিত বর্তমান পৃথিবীর সর্ববৃহৎ ভবন ‘বুর্জ খলিফা’- কেও। বুর্জ খলিফার উচ্চতা দুই হাজার ৭২৩ ফুট। দ্য ব্রাইডের পাঁচ লাখ ৮৮ হাজার ২৮০ বর্গফুটের বুকজুড়ে থাকবে অফিস, হোটেল, আবাসন, বাণিজ্যকেন্দ্র, পার্ক, এমনকি বাগানও। হাজার হাজার মানুষ এই বিশালাকৃতি টাওয়ারের বিস্তৃতি উপভোগ করতে পারবেন। ছায়াযুক্ত বিশাল পার্ক ছাড়াও থাকবে ব্যায়াম ও হাঁটার জন্য বড় রাস্তা। নির্মাতা প্রতিষ্ঠান এএমবিএস আর্কিটেক্টস এর আগে ইরাকের সর্বপ্রথম এবং নান্দনিক পাবলিক লাইব্রেরিটিরও ডিজাইন করেছিল।


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা