,

অবশেষে পুলিশ পাচ্ছে গাজীপুর ও রংপুর মহানগর

news-image

গাজীপুর ও রংপুর মহানগরী পুলিশ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে অন্য সিটি করপোরেশন এলাকার মতো মহানগর দু’টিতে পুলিশ ব্যবস্থা চালু হচ্ছে।
 
সোমবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পৃথক এ দু’টি খসড়ার অনুমোদন দেয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, এবার গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্যও আলাদা পুলিশ গঠনের আইন হচ্ছে। ওইসব (মেট্রোপলিটন) এলাকার জনগণকে অধিকতর আইনি ও পুলিশি সেবা দেয়ার জন্যই নতুন আইন করা হচ্ছে।
 
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আইন দু’টির প্রস্তাব করা হয়, মন্ত্রিসভায় আলোচনা শেষে এই দু’টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে