,

চিত্রাঙ্গদা ফিরছেন খোলামেলা হয়ে

news-image

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুতে পর পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অভিনয় ও পারফরম্যান্সের দিক দিয়ে এসব ছবির মাধ্যমে দর্শক হৃদয়ও জয় করেন তিনি। তবে দীর্ঘ সময় ধরে নতুন কোন ছবিতে দেখা যাচ্ছে না এ অভিনেত্রীকে। মূলত এ বছরের বেশিরভাগ সময় দেশে আসা-যাওয়ার ভেতরেই থেকেছেন চিত্রাঙ্গদা।
তবে আবারও তিনি ব্যস্ত সময় পার করছেন নতুন ছবির কাজ নিয়ে। কয়েকটি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে ‘বাবুমশাই বন্দুকবাজ’ নামক একটি ছবির কাজ ডিসেম্বর জুড়েই করবেন চিত্রাঙ্গদা। ছবিটি পরিচালনা করছেন কুশাল নন্দী। তবে নতুন খবর হচ্ছে এ ছবির কিছু দৃশ্যে চিত্রাঙ্গদাকে দেখা যাবে রগরগে দৃশ্যে অভিনয় করতে।
সম্প্রতি একজন তরুণ অভিনেতার সঙ্গে রগরগে দৃশ্যের চিত্রধারণ বেশ গোপনে সম্পন্ন হয়েছে। এর আগে এতটা ঘনিষ্ট দৃশ্যে কখনও দেখা যায়নি এ অভিনেত্রীকে। এদিকে এ পুরো ছবিতেই চিত্রাঙ্গদাকে দেখা যাবে ব্যাপক খোলামেলা হয়ে কাজ করতে। পাশাপাশি একাধিক চুমোর দৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন তিনি।
সব মিলিয়ে এ ছবির শুটিংয়ের মধ্যে দিয়ে ভালোই আলোচনায় চলে এসেছেন চিত্রাঙ্গদা। এ ছবির আরও একটি চমক হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছবিটি আগামী বছরের একটি বিশেষ সময়ে মুক্তি পাবে।
ছবিটি নিয়ে দারুণ আনন্দিত চিত্রাঙ্গদা বলেন, আমি অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে টানা কাজ করছি। ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিটির গল্পটি অনেক চমৎকার। এখানে আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জের। এখানে আবেদনময়ী রূপে আমাকে যেমন দেখা যাবে তেমনি অভিনয়েরও অনেক জায়গা রয়েছে। আমি চেষ্টা করছি নিজেকে এ ছবির মাধ্যমে সম্পূর্ণ মেলে ধরার। আশা করছি ভালো লাগবে সবার। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে