,

নিউক্যাসেলের কাছে ২-০ গোলে হারল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ফের ব্যর্থতার বৃত্তে বন্দী জার্গেন ক্লপের লিভারপুল। রোববার নিউক্যাসেলের কাছে হেরে শেষ চারে উঠার পথ আরো কঠিন করে ফেলেছে অল রেডরা। প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে বাড়ি ফেরে আনফিল্ডের দলটি।

নিউক্যাসেলের হয়ে জিওর্জিনিয়ো ভেইনালডাম একটি গোল করেন। অপর গোলটি আত্মঘাতী।

রোববার খেলার শুরু থেকেই গোলের জন্য আক্রমণাত্মক খেলতে থাকে লিভারপুল। প্রথমার্ধে আলবার্তো মোরেনো গোল করলেও তা অফ-সাইডের কারণের রেফারি বাতিল করে দেন।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৯তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় স্বাগতিক নিউক্যাসেল। কর্নার কিক থেকে ভেসে আসা বল জটলার মধ্য থেকে বিপদমুক্ত করার চেষ্টা করেন মার্টিন স্কার্টেল। কিন্তু বল উল্টো তার পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-০ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল।

 

নির্ধারিত সময়ের খেলার শেষ মুহূর্তে দারুণ এক গোল করে লিভারপুলের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন শেষ করে দেন ডাচ অ্যাটাকিং মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম। সতীর্থের বাড়ানো লম্বা পাস ধরে ডি বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন ভেইনালডাম।

গত আট ম্যাচের সাতটিতে জয় পাওয়ার পর ফের হারের মুখ দেখলো লিভারপুল। জার্গেন ক্লপ দায়িত্ব নেয়ার পর আনফিল্ডের দলটির এটি দ্বিতীয় হার।

এই হারের ফলে ১৫ ম্যাচ থেতে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে লিভারপুল। ১৩ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছে নিউক্যাসল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা