,

শিক্ষকদের শূন্যপদের তালিকা হচ্ছে

news-image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগযোগ্য শিক্ষকের শূন্যপদের সঠিক তালিকা তৈরি করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ তালিকা অনুযায়ী নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
এনটিআরসিএ-এর সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) সোলতান আহমদ স্বাক্ষরিত চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদের ৭টি তথ্যের জন্য একটি নমুনা ফাইলও পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক, অধ্যক্ষ, কর্মচারী এবং সহকারী গ্রন্থগারীকদের শূন্যপদের তথ্য নেওয়া হচ্ছে না।
সম্প্রতি জারি করা শিক্ষক নিয়োগের নতুন বিধানসংক্রান্ত এসআরও পদ্ধতির কপি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সরবরাহ করেছে এনটিআরসিএ।
একাধিক বিভাগের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানান, ‘শূন্য পদের তালিকা তৈরি করে নির্ধারিত ইমেইলে এনটিআরসিএ-তে পাঠানো হয়েছে। অনেকে আবার তালিকা তৈরির চিঠি পায়নি বলেও অভিযোগ করেন। এনটিআরসিএ-এর দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, মেধা তালিকা থেকে নিবন্ধনধারীদের এই শূন্যপদের তালিকা অনুযায়ী নিয়োগের জন্য পাঠানো হবে।
শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব রূহি রহমান বলেন, অধিকাংশ ক্ষেত্রে ম্যানেজিং কমিটিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ঢুকে পড়েছিলেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবসাপ্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন। গত ১৫ বছর যাবত এভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছিল। ২০০৫ সাল থেকে নিবন্ধন পরীক্ষা শুরুর পর থেকে গুণগত মান কিছুটা হলেও নিশ্চিত হলেও নিয়োগে অনিয়ম বেড়েই চলছিল। এ কারণে সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে