,

রাকা বিমান হামলায় ইসলামিক স্টেটের ৩২ যোদ্ধা নিহত

news-image

সিরিয়ার উত্তরাঞ্চলের রাকা প্রদেশে রোববার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) কমপক্ষে ৩২ যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদসংস্থা বিবিসিকে জানিয়েছে, যে রাকা প্রদেশের রাজধানীর কাছে গ্রামাঞ্চলের মধ্যে ১৫ টিরও অধিক বিস্ফোরণ হয়। এই অঞ্চলগুলোতে ইসলামিক স্টেটের যোদ্ধারা অবস্থান করছিল বলে মানবাধিকার সংস্থাটি জানায়। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান বিবিসিকে জানায় যে, শুধুমাত্র একটি হাসপাতাল থেকে ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু চূড়ান্ত সংখ্যাটি আরো বেশি হতে পারে। রাকাকে ইসলামিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট ইসলামী খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। মানবাধিকার সংস্থাটি আরো জানায়, সিরিয়ার পালমিরা শহরে কমপক্ষে ৪৫টি বিস্ফোরণ হয়। এই ঘটনায় হতাহতের খবর আসলেও নিহতদের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করে যে পালমিরা শহরের বিমান হামলাটি রাশিয়া কর্তৃক পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে