শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু করার জন্য ইসির ভরসা ডিসি

news-image

৩০ ডিসেম্বর হতে যাচ্ছে পৗরসভা নির্বাচন।  নির্বাচন সুষ্ঠু করতে নানমুখি চাপে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘন করেছেন সরকারি দলের এমপিরা। শোকস নোটিশ করতে হয়েছে তাদের। এদিকে বিএনপি বার বার বলে আসছে নির্বাচন সুষ্ঠু হবে না। বিরোধী প্রার্থীদের অভিযোগ, তাদের প্রচার করতে দিচ্ছে না সরকারি দলের লোকজন। তাছাড়া মেয়র ও কাউন্সিলর পদে ৫৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনি ও রোববার যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসাররা এ তথ্য জানান।

বাতিল হওয়া  প্রার্থীরা তিনদিনের মধ্য আপিল করতে পারবে। আপিল শুনানি শেষে তাদের প্রার্থীতা ফিরিয়ে দেবেন রিটর্নিং কর্মকর্তারা আর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ডিসিরা। আইনশৃঙ্খলা ও নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব অনেকটা ডিসিদের ওপর। তাই নির্বাচন সুষ্ঠু করার জন্য ডিসিদের ওপরই অনেকটা ভরসা করছে ইসি।
নির্বাচন প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও জেলা ও উপজেলা পর্যায়ে সরকার নিয়ন্ত্রিত নির্বাহী বিভাগের কর্মকর্তাদের হাতেই থাকছে নির্বাচনের চাবিকাঠি।

রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা এমনকি আপিল কর্তৃপক্ষও রাখা হয়েছে সরকারি দায়িত্বশীলদের। ফলে ইসির দিকেই ফের আঙুল উঠছে প্রার্থী, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশ্লেষকদের।

এসব কর্মকর্তাদের নিয়ন্ত্রণে পরিচালনাধীন নির্বাচন আদৌ সুষ্ঠু ও অবাধ হবে কি না সে প্রশ্নও দেখা দিচ্ছে তাদের মনে। বিষয়টি নিয়ে ইসি সংশ্লিষ্টদেরও ভাবনার অন্ত নেই। তবে এক্ষেত্রে ইসির অপারগতার বিষয়টিই সামনে নিয়ে আসছেন তারা। তাদের মতে, ইসির যে পরিমাণ নিজস্ব লোকবল রয়েছে তাতে ২৩৪টি পৌরসভায় একযোগে নির্বাচন পরিচালনা করা সম্ভবপর হয়ে উঠবে না।

তাই সরকার সংশ্লিষ্টদের সহায়তা নেয়া ছাড়া কমিশনের আর কোনো গত্যন্তর নেই। তবে ডিসিদের (জেলা প্রশাসক) উপর ভরসা রয়েছে ইসির। কোনো সংক্ষুব্ধ প্রার্থী বিচার প্রার্থনায় আপিল কর্তৃপক্ষ হিসেবে তাদের শরণাপন্ন হলে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তারা সুবিচার করবেন বলেই মনে করছে কমিশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই-তৃতীয়াংশের বেশি পৌরসভায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন মাঠ প্রশাসনে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। মাঠ পর্যায়ের সামগ্রিক নিয়ন্ত্রণ এদের হাতেই। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার ক্ষেত্রে আইনে এই দুই পদের কর্মকর্তাকে পর্যাপ্ত ক্ষমতা ও এখতিয়ার দেয়া হয়েছে। আর মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল মীমাংসার জন্য গঠিত আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ৬২ জন জেলা প্রশাসককে। এই অবস্থায় সরকারি দলের প্রার্থীরা নির্বাচনে জিতে আসতে এসব সরকারি কর্মকর্তাদের নানাভাবে ব্যবহারের চেষ্টা করে যাচ্ছেন। এতে করে পদে পদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। ক্ষুব্ধ অনেকে নির্বাচন কমিশনে অভিযোগও জমা দিয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মতে, পৌরনির্বাচনে কিছু ক্ষেত্রে ইসির কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও মূল নিয়ন্ত্রণ থাকছে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের হাতেই। তাই সব দলের প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়টি মূলত স্থানীয় প্রশাসনের সদিচ্ছার ওপরই নির্ভর করছে। তারা বলেন, সরকারের নির্দেশনার বাইরে সরকারি কর্মকর্তাদের কাজ করা সম্ভব হয় না। কারণ তাদের পদায়ন ও পদোন্নতিসহ নানা সুযোগ-সুবিধার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সঙ্গত কারণেই সরকারদলীয় প্রার্থী ও সমর্থকরা কোনো অনিয়ম করলেও এনিয়ে মাথা ঘামাতে চান না তারা। উল্টো অনেকে পরোক্ষভাবে সমর্থন জুগিয়ে থাকেন। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেসব নজির স্থাপিত হয়েছে তাতেই অনেককিছু অনুমান করা যায়।
নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন বিশ্লেষকদের কয়েকজন বলেন, নির্বাচনে এডিসি এবং ইউএনও দিয়ে কী হবে তা সহজেই অনুমান করা যায়। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা বলেন, নির্বাচন কমিশনের হাতে যে জনবল আছে তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করার মতো সক্ষমতা আছে। আসলে প্রধান সমস্যা এখানে না। সমস্যা হল- নির্বাচনের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এখন ভোট দিতে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। এর কারণ আমাদের খতিয়ে দেখতে হবে। এর মধ্যেই সব প্রশ্নের উত্তর আছে।