,

আইএসকে ধ্বংস করার অঙ্গীকার ওবামার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটকে (আইএস) ‘ঠগ ও হত্যাকারী’ হিসেবে অভিহিত করে জঙ্গিগোষ্ঠীটিকে ধ্বংস করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গতকাল রোববার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই প্রত্যয়ের কথা জানান ওবামা।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্দিনোয় এক দম্পতির হামলায় গত বুধবার ১৪ জন নিহত ও ২১ জন আহত হওয়ার পর ওবামা এই ভাষণ দিলেন। তাঁর ভাষণকে বিরল হিসেবে দেখা হচ্ছে। এই নিয়ে তৃতীয়বার ওভাল অফিস থেকে ভাষণ দিলেন তিনি। 

ওবামা বলেন, ‘সন্ত্রাসবাদের হুমকি বাস্তব। কিন্তু আমরা তা দমন করব।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আইএস এবং অন্য যেসব সংগঠন আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমরা তাদের ধ্বংস করব।’
ক্যালিফোর্নিয়ার গুলির ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ হিসেবে অভিহিত করেছেন ওবামা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা