,

আবার আলোচনায় রেহাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আবার ঘুরেফিরে আলোচনায় পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। সম্প্রতি তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমানে করে লন্ডন থেকে লাহোর ফিরছিলেন। পথে তিনি ওই বিমানের পাইলটের অনুমতি চান ককপিটে বসার। পাইলট তাকে অনুমতি দিলে তিনি ককপিটে চলে যান। সেখান কাটান কয়েক মিনিট। এ খবর প্রকাশ হওয়ার পর বিমান সংস্থাটিতে চলছে তোলপাড়। কেন একজন পাইলট এক নারীকে ককপিটে যেতে অনুমতি দিলেন, কি সম্পর্ক তাদের- ইত্যকার প্রশ্ন উঠছে চারদিকে। বাধ্য হয়ে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বার্তা সংস্থা পিটিআই খবর দিয়েছে যে, পিকে-৭৮৮ ফ্লাইটে রেহাম খান এ ঘটনা ঘটান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্র দানিয়েল গিলানি বলেছেন, পথে রেহাম খানের অনুরোধে পাইলট তাকে কয়েক মিনিট ককপিটে বসার অনুমতি দেন। এটা আইনবিরোধী কর্মকাণ্ড। পাইলটের কাছে এটা সৌজন্যতা হলেও পিআইএ আইন লঙ্ঘন করতে পারে না। আইন অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি নেই এমন কোন ব্যক্তি ককপিটে প্রবেশ করতে পারবেন না। এ বিষয়ে পিআইএ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তদন্ত করছে। অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত ৩০শে অক্টোবর ইমরান খানের সঙ্গে টিভি সাংবাদিক রেহাম খানের বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি অভিযোগ করেন, রাজনীতিতে প্রবেশ করতে চাইলে তাতে তাকে বাধা দিয়েছেন ইমরান। ৬২ বছর বয়সী ইমরান খান এ বছরের জানুয়ারিতে দ্বিতীয় স্ত্রী হেসেবে রেহাম খানকে ঘরে তোলেন। এর নয় বছর আগে ২০০৪ সালের জুনে প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ৪২ বছর বয়সী রেহাম বিবিসির চাকরি ছেড়ে দিয়ে ২০১৩ সালে পাকিস্তানে ফিরে আসেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা